শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লাকিবাজার এলাকায় বাকবিতণ্ডার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। রাতেই নিহত ইয়াসিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় এনেছেন।
নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের মো: শহিদুলের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ শাহিনুর আলম এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।