শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৪

হত্যার প্রধান আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুদ্ধি প্রতিবন্ধী মমিনুল ইসলাম মমিন (১৮) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সীমান্তকে (১৯) গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ঘটনা জামালপুরের সরিষাবাড়ীতে।
ধনবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব, চাঁদ মিয়া বলেন, বুদ্ধি প্রতিবন্ধী মমিনকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ধানক্ষেতে ফেলে যায়।
পরিবার হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সীমান্তকে গ্রেপ্তার করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে সীমান্ত।