শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

দুইগ্রুপের বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনায় চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুরের বাহেরচর এলাকায় মেঘনা নদীতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতরা হলেন, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের রিফাত (২৯) ও মুন্সিগঞ্জের রাসেল (৩০)। গুলিবিদ্ধ আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, বিল্লাল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।