ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা থাকা ৭০০ টাকা চাইতে গিয়ে টঙ্গীর পাগার এলাকায় পাওনাদারের ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে টঙ্গীর পাগার এলাকার কলাবাগান নরেন্দ্র মার্কেটের পাশেএই ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের মামলায় আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।