শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

কুপিয়ে এক যুবককে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে ঢাকা রাজধানীর মিরপুরের দিয়াবাড়ী সিটি কর্পোরেশন বস্তিতে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গুরতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ০৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা মিলনের বন্ধু মো. আলী এসব তথ্য জানিয়েছেন।
মিলন মিরপুর-১ ছোট দিয়াবাড়ীর আনারুলের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ।
তারা জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয় সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।