শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌতুকের টাকা না পেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ মৌমিতা আক্তার লতা হত্যা মামলার রায়ে ঘাতক স্বামী নুর মো: নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূ মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নুর মো: নয়ন।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জনাব, মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নুর মো: নয়নের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে।