শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

একজনকে গলা কেটে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলা কেটে সুনামগঞ্জে মো. আকরাম হোসেন নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আকরাম হোসেন নামের ওই কিশোর মারা গেছেন। এর আগে গত শনিবার রাত ১১টার দিকে জামালাগঞ্জের ফেনারবাক ইউনিয়নের বরাউরা বিলের পূর্ব পাশের ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। সে পেশায় অটোরিকশা চালক।
নিহত মো. আকরাম হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
জামালগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ধানক্ষেতে গলাকাটা অবস্থায় মো. আকরাম হোসেনকে পড়ে থাকার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সে জীবিত ছিল। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে জানা গেছে সে মারা গেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।