ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের পাঁচ দিন পর ফরিদপুরের নগরকান্দায় পিঁয়াজের জমিতে মাটি খুঁড়ে মো: কামাল মৃধা (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত গলা কাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ। উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের এক লোকের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মো: কামাল মৃধা রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোজেরডাঙ্গী গ্রামের বিল্লাল মৃধার ছেলে।
পুলিশ জানায়, দুষ্কৃতকারীরা কামাল মৃধাকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য মাটিচাপা দিয়ে রাখে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।