শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪০

এক তরুণ নিহত ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে থার্টিফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে মো. হৃদয় (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এসময় সানি (২০) ও হামিম (১৮) নামে আরও দুইজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে হৃদয়কে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।