শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

বন্ধুকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাওয়ায় মিষ্টির দোকানের কর্মচারী বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, আর এ ঘটনা মাদারীপুরে।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজারের স্বর্ণকারপট্টীতে এ ঘটনা ঘটে।
নিহত গৌতম বসু সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার হারান বসুর ছেলে। তিনি পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।
অভিযুক্ত তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী স্বনন্দের ছেলে। তিনি নিহত গৌতম বসুর বন্ধু।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পলাতক তপন এবং তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।