শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৯

কুপিয়ে গৃহবধূকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সানজিদা ওরফে সাজন বিবি (৬০) নামে এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা, আর এ ঘটনা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
এ ঘটনা গতকাল বুধবার ২৫ ডিসেম্বর ঘটেছে।
এ ঘটনায় তার স্বামী কসবা ইউনিয়নের সোনাইচন্ডি বিজলীপাড়া গ্রামের মো. একরামুলকে (৭০) আটক করেছেন পুলিশ। একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মনিরুল ইসলাম বলেন, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একাদিক দল ঘটনা স্থলে যায়।
মরদেহ আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ময়নাতদন্ত হওয়ার পর নাচোল আনা হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।