শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৯

খুনের আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুপিয়ে দুই জনকে হত্যার ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এবং এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্য রতনপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি (২৩)।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা জনাব, শিহাব করিম।