শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

কুপিয়ে খুন এক তরুণকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আহমেদ সিয়াম (১৮) নামে এক তরুণকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা নারায়ণগঞ্জের ফতুল্লায়।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ফতুল্লার পিলকুনী এলাকার পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শরিফুল ইসলাম জানান, সিয়ামের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছেন।