ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক আবাসিক হোটেল ম্যানেজার বিপুল মিয়াকে (৪০) উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে সদ্য বিবাহিত কন্যার কথিত প্রেমিক ও তার সশস্ত্র সহযোগীদের বিরুদ্ধে, আর এ ঘটনা বগুড়া শহরের মাটিডালি এলাকায়। গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। রাত নয়টায় চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যায়।
নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আব্দুল মজিদ ব্যপারির ছেলে। সে মাটিডালি এলাকাতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে বেশ কয়েক বছর ধরে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে সদর থানার ওসি জনাব, এসএম মঈনুদ্দীন জানান, পূর্ব ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।