শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
পুলিশ বলছেন গতকাল বিকেলে মগবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ (১৯) নামের এক দোকান কর্মচারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
হাতিরঝিল থানা-পুলিশ সূত্র জানায়, ঢাকা রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় বিকেল পৌনে ৫টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ নামের এক যুবক আহত হন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুল্লাহর মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
পুলিশ জানায়, হাবিবুল্লার বাড়ি ময়মনসিংহে। তিনি গ্রাম থেকে বাসে মগবাজার এসে নামেন। পরে ছিনতাইয়ের শিকার হন। তিনি ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।