শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৯

লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের আট মাসের মাথায় বরগুনার আমতলীতে স্বামী মনিরুল ইসলামের লাঠির আঘাতে স্ত্রী তিন্নির (২০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর পরকীয়া প্রেমে আসক্তি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিন্নিকে পিটিয়ে হত্যা করে স্বামী। নিহত তিন্নি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে।
অভিযুক্ত স্বামী মনিরুল ইসলাম ওই গ্রামের হারুন খাঁর ছেলে এবং পেশায় সে একজন অটোরিকশা চালক।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আরিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী মনিরুলকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।