শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২

পিতাকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নেশার টাকার যোগান দিতে না পারায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে, আর এ ঘটনা মাগুরায়। গতকাল রবিবার (১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম সুরমান শেখ (৭৫)। বাবার খুনী ছেলে মফিজুর শেখ (৩৫) কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে এ ঘটনার পর হাসপাতাল ও ঘটনা স্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোঃ মিরাজুল ইসলাম ও সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আইয়ুব আলী। মফিজুরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।