শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪১

ছুরিকাঘাতে বোন খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাইয়ের ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক ভাই সালামকে (৪০) আটক করেছেন পুলিশ।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা খিলগাঁও পশ্চিম নবীনবাগের এক বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুমি ও তার ভাই বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাই তার ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।