শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৭

এক যুবক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল রাত ৯টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে বাক-বিতণ্ডায় মেহেদী হাসান (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগী ছিলেন।
মেহেদী হাসানের বাড়ি বগুড়া শহরের মালগ্রামের চাপরপাড়া (আদর্শপাড়া) এলাকায়। সে ওই এলাকার রাজমিস্ত্রি রফিকুল ইসলামের একমাত্র ছেলে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব, মঈন উদ্দীনসহ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব, সুমন রঞ্জন সরকার জানান, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী হাসান নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।