শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৯

ভাতিজা খুন চাচার হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের পটিয়ায় চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা মো. রাশেদ (২৩)। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত মো. রাশেদ ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
তার দেড় বছর ও চার মাস বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। ঘাতক চাচা জালাল উদ্দিন (৪৫)। তার বাবার নাম রাজা মিয়া বলে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও আমাদের সোর্স আছে।
ঘাতক চাচা জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।