শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

ছুরিকাঘাতে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের হেলপার মো. বাপ্পি হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আজ শনিবার সকালে যশোর শহরের মনিরউদ্দিন পেট্রোল পাম্পের পাশে একটি যাত্রীবাহী বাসের মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত বাপ্পি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, নিহত বাপ্পির শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার ওসি জনাব, আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকান্ডের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক এনামুল মৃধাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।