শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জোড়া খুনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে (৬৫) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সাজা থেকে বাঁচতে আব্দুল হক ২১ বছর পলাতক ছিলেন।
গতকাল শুক্রবার খাগড়াছড়ি জেলার গুইমারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আব্দুল হক পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।