শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

ছুরিকাঘাতে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে হাসান (২২) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে, আর এ ঘটনা হয়েছে ঢাকা রাজধানীর রামপুরায় চাঁদা আদায়ে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে। এ সময় নুরুল আলম (২৩) নামে আরেক চালক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে রামপুরা ব্রিজের পাশের বনশ্রীর লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
হাসান ও নুরুল আলম দুইজনেই লেগুনার গাড়িচালক বলে জানা গেছে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, হাসানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তদন্ত চলছে এবং প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।