রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৫

ত্রাণ জমা উপজেলা প্রশাসনের নিকট।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নিকট ত্রাণ জমা দেয়া হয়েছে ময়মনসিংহের ফুলপুরে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব ত্রাণ জমা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব, এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, গ্রামাউসের পরিচালক মোহাম্মদ ফজলুল হক, উপপরিচালক হাবিবুর রহমান ও আনোয়ার হোসেনসহ গ্রামাউসের একটি প্রতিনিধি দল উপজেলা ত্রাণ তহবিলে ৭০০ প্যাকেট ত্রাণ জমা দেন। এছাড়া গ্রামাউস ফুলপুর ও সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বানভাসী মানুষের মাঝে ৫০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, শুকনা খাদ্য হিসেবে জনপ্রতি ৩ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড় ও ২ লিটার মাম পানি।