সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৫

তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নেত্রকোনার মদন উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই ৩ দিন ব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন করেন কৃষি মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ শাহ আলম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, কালিয়াজুরী সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, মদন সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী, মাঘান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মাসুদ সহ কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ছাত্র-ছাত্রী সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”