বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৩

কারিগরি মেলা ও স্কিলস কম্পিটিশন এর শুভ উদ্বোধন বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : ১৭ জুন শনিবার “স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত কারিগরি মেলা ও স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। এ সময় তিনি কারিগরি মেলা ও স্কিলস কম্পিটিশন-২০২৩ এর উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনি কার্যক্রম পরিদর্শন করেন। বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও হাতে কলমে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে এই কারিগরি মেলা ও স্কিলস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব, মোঃ রুহুল আমিন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”