রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৬

সার্কিট হাউজের বাউন্ডারি ওয়াল ও গেইটের শুভ উদ্বোধন নেত্রকোণায়।

ডেইলি ক্রাইম বার্তা : সার্কিট হাউজ নেত্রকোণার নবনির্মিত বাউন্ডারি ওয়াল ও গেইট শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব, মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
মঙ্গলবার ২৩ মে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব, মোঃ শফিকুর রেজা বিশ্বাস কে নেত্রকোণা সার্কিট হাউজে লাল গালিচা সম্বর্ধনা ও ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা, অঞ্জনা খান মজলিশ।
পরে বিভাগীয় কমিশনার সার্কিট হাউজের নবনির্মিত বাউন্ডারি ওয়াল ও গেইট শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মোঃ মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জনাব, অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মেহেদী হাসান,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হাসিনুর রহমান,উপ-বিভাগীয় প্রকৌশলী মো: ইফতেখার আলম, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”