ডেইলি ক্রাইম বার্তা : অত্যাধুনিক হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে বরিশালের গৌরনদীতে। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠিতে সততা হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনেষ্টিক সেন্টার নামের হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা। হাসপাতালের পরিচালক সাজ্জাদ হোসেন সভাপতিত্বে ও উপেন চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবা উদ্দিন আকন, আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র, হাসপাতালের পরিচালক মোশারফ হোসেন, কে এম সোয়েব জুয়েল সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”