বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৪

যুক্তরাষ্ট্র ৪০ লাখ টিকা দিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যুক্তরাষ্ট্র ফাইজারের আরো ৪০ লাখ টিকা বাংলাদেশকে অনুদান হিসেবে দিয়েছে।
বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়াল ৬ কোটি ৮০ লাখের বেশি।
সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, টিকার ডোজগুলো বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার প্রচারণা সম্প্রসারণ এবং কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।
সূত্র : ইউএনবি