শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৯

ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। শনিবার রাত ৯:১৫ টায় যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) জনাব, মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব, মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এসময় তাদের নিকট থেকে থেকে ১৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধারমূলে জব্দ করা হয়।