শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১১

ইয়াবাসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার আর এই ঘটনা কক্সবাজার শহরের কলাতলীতে।
বুধবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে লংবীচ হোটেলের পূর্ব পাশে মাছরাঙা রেঁস্তোরার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটক আসামী টেকনাফ সাবরাং ৭ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার রশিদ আহমদ এর ছেলে আবদুল হাসিম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ রুহুল আমিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের কলাতলী রোডস্থ লংবীচ হোটেলের পূর্ব পাশে মাছরাঙা রেস্তোরাঁয় সামনে রাস্তার ফুটপাত ওপর থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ রুহুল আমিন বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।