শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৯

ক্লাস বাড়ানো হবে জানুয়ারি থেকে : শিক্ষামন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এখন আর মহামারির মধ্যে সরাসরি ক্লাসের দিন বা সংখ্যা আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং তিনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লীবিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবর্ষ শেষের পথে। তাই এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।
তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।