বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫০

একজন ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকার মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে খাসকান্দি গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি গ্রামের আলকেস সরদারের ছেলে। তিনি চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার জনাব, মো. মেনহাজুল আলম দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব, মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে অভিযানে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।