ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযানে গ্রেপ্তার। ঢাকা রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে।
আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১২৪ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ২১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছেন।
অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭টি ইয়াবা বড়ি, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইলফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।