বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০

আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারা দেশে প্রতিমা নির্মাণ স্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনসহ আগাম নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মাঠপর্যায়ে বাহিনীর সদস্যরা পূজা উদযাপন কমিটির নেতা, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রতিমার নিরাপত্তা, পূজা উদযাপনকালীন আইনশৃঙ্খলা এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব-কর্তব্যের বিষয়গুলো উঠে আসে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।