ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা জনাব, মো. আবদুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বলেছেন, জনগণের ভোগান্তি হয় এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন জনগণের সেবার জন্য সুতরাং নাগরিকদের ভোগান্তি সৃষ্টি হয় বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ সিটি কর্পোরেশন নিজে করবে না এবং অন্য কাউকেও করতে দেওয়া হবে না।
এ সময় পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সব অবৈধ পার্কিং ও অবৈধ দোকানপাট উচ্ছেদে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।