বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৮

অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার : র‍্যাব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার জনাব, এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
র‍্যাব জানায়, উদ্ধার করা ১০৪টি অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র।
এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।