মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫০

বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ফরিদপুর ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সাদরুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে কালামৃধা বাজারের আলমগীর বিলুয়া (৬৫) নামক এক ব্যবসায়ী জ্বালানি তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।