বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১০

ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেল লাইনে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে ৫ জন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব, শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জনাব, শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা করছেন পুলিশ এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।