শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪

উদ্বোধন হলো ফ্যামিলি কার্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।
এ কার্ডের আওতায় ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান প্রতিটি পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেবে সরকার।
ঢাকা রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন)। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় কয়েকজন নারীর হাতে কার্ড তুলে দেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রীসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও দেশের বিশিষ্ট নাগরিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।