ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (অমর একুশে ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় অনেকের পরনে একুশের প্রতীক সাদা–কালো পোশাক দেখা গেছে।
আজ শনিবার ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দলে দলে শহীদ মিনারে মানুষ আসতে থাকেন।
এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি জনাব, মো. সাহাবুদ্দিন প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তখন প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।