মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

যুবককে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশু চুরির সন্দেহে খুলনা নগরীতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. হালিমুর রহমান জানান, এলাকায় ওই যুবককে শিশু চুরির সন্দেহে আটক করেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।