রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৩

ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভোটকেন্দ্রের সামনে বগুড়ার ধুনট উপজেলায় মিলন মিয়া (২৫) নামের একজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।
মিলন মিয়াকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে মিলন তার নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এ সময় সেখানে উপস্থিত একজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেই উপস্থিত লোক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।