রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৭

লিগ্যাল ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইন ও বিচারব্যবস্থাকে কেন্দ্র করে প্রথমবারের মতো তরুণদের যুক্তিবাদী বিতর্কচর্চা জোরদার করতে হক ল’ একাডেমির উদ্যোগে ‘ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যু-২০২৬ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রাজধানীর ফার্মগেটের আর. এইচ. হোম সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব, তারিকুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব, আব্দুল আহাদ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব, মোতাসিম বিল্লাহ, বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব, মিল্টন হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ড. জনাব, আতীকুস সামাদ, ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সিভিল জজ রেজিস্ট্রার জনাব, সাগির আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ ফ্যাকাল্টি মেম্বার মুহাম্মদ মাসুদুর রহমান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব, ফারুক হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব, অরূপ বড়াই।