বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬

ফের উৎপাদন শুরু সার কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান (দেশের সর্ববৃহৎ) যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উৎপাদন কার্যক্রম চালু হয়।
কারখানা সূত্র জানিয়েছে, বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় ৭৫ শতাংশ সক্ষমতায় যমুনা ইউরিয়া উৎপাদনে যাচ্ছে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেওয়া হবে।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় নিয়েই উৎপাদন শুরু করা হয়েছে। কৃষি মৌসুমের চাহিদা বিবেচনায় রেখে সীমিত পরিসরে হলেও কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২২ জানুয়ারি গ্যাসের চাপ ৮ কেজিতে নেমে আসায় কারখানার বুস্টার ট্রিপ হয়। এতে করে নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।