শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৫

বিপুল পরিমাণ মাদকসহ কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অভিযানে ঢাকা রাজধানীর সায়েদাবাদ এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল এবং তার সহযোগীদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত অটো সজল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী রাজু, ফারুক, জাহিদ, সজীব ও জনিসহ পরিবারের সদস্যদের নিয়ে মোট ৬ জনকে আটক করা হয় এবং অটো সজলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।