রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮

মাদক ব্যবসায়ী আটক বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বরিশালের উজিরপুর উপজেলায় এক চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জনাব, এস জিসান জাকি রকি।
অভিযান চলাকালে উক্ত এলাকার দীর্ঘদিনের চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. মাসুদ হাওলাদারকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”