সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৬

শীতবস্ত্র বিতরণ, অন্ধদের মাঝে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অন্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ঢাকা নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, অন্ধদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের তাদের পাশে থাকা উচিত।
আল্লাহ আমাদের নিয়ামত প্রদান করেছেন। আর তাই নিজেদের স্বার্থে প্রতিবন্ধীদের সঙ্গে থাকতে হবে।
তখন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুল বাসেত আকন্দ বলেন, চাহিদা অনেক কিন্তু আমাদের সাধ্য সীমিত। সরকারি কোনো সাহায্য ছাড়াই নিজস্ব আয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।
সীমিত সাধ্যের মধ্যেই আমরা সহযোগিতা করে থাকি।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী জয়নাল আবেদীন, অ্যাডভোকেট এ কে খান উজ্জল ও আমীর হোসেন বুলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা।