ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা রাজধানীর বাড্ডা এলাকায় সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে বাড্ডায় একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈই এর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন।
তিনি বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।