ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫০ জন নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পাচ্ছেন আকিজ-মনোয়ারা ট্রাস্টের অর্থায়নের শিক্ষাবৃত্তি। দ্বিতীয়বারের ধারাবাহিকতায় ঢাবির অনার্স ১ম বর্ষের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এসব শিক্ষার্থীদের মাসিক ৫,০০০ টাকা করে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের জন্য মনোনীত করেছে এই ট্রাস্ট। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদখান পি এইচ ডি, আকিজ-মনোয়ারা ট্রাস্টের মাননীয় ট্রাস্টি জনাবা মনোয়ারা বেগম ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি: অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পি এইচ ডি মাননীয় কোষাধজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং আকিজ-মনোয়ারা ট্রাস্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।